বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কোপা আমেরিকার আসর বসতে চলেছে যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৫:০২ পিএম
কোপা আমেরিকার আসর বসতে চলেছে যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে

খেলা যোগ: ২০২৪ সালের কোপা আমেরিকার আসর বসতে চলেছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সাক্ষী থাকবে উত্তর আমেরিকা ফুটবলপ্রেমীরা।

এবার ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের পাশাপাশি খেলতে দেখা যাবে কনকাকাফ জোনের অন্তর্ভুক্ত দেশগুলোকেও। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন তথা গতবারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং লিওনেল মেসিদের উপরে যে আলাদা নজর থাকবে, তা বলাই বাহুল্য।

১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল আমেরিকাতে। তারপর ফের একবার এত বড় মাপের প্রতিযোগিতার আসর বসছে সেখানে। ২০২৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের আগে এইভাবেই ড্রেস রিহার্সালটা সেরে নিতে চাইছে আমেরিকা।

শুক্রবার কনকাকাফ এবং কমবোল ফেডারেশন এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। দুই ফেডারেশনের মধ্যে নয়া পরিকল্পনা ভিত্তিক পার্টনারশিপের অঙ্গ এই প্রতিযোগিতা।

Model Hospital

এর পাশাপাশি ক্লাব পর্যায়ের চালু করা হবে নতুন টুর্নামেন্ট। পরের বছর কোপা আমেরিকাতে কনকাকাফ জোন থেকেও খেলবে ছটি দেশ। উত্তর, মধ্য আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছটি দেশকে আমন্ত্রণ জানানো হবে খেলার জন্য।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।