বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দুই দিনের সফরে আজ কচুয়ায় আসছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৫:০৭ পিএম
দুই দিনের সফরে আজ কচুয়ায় আসছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

মো. রাছেল : আজ ২ দিনের সফরে কচুয়ায় আসছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, সকাল ১১ টায় দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, দুপুর ১২টায় উজানী-বরুচর ভায়া নাহারা সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও ১টায় কাদলা ইউনিয়নের গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ভ্যান গাড়ি বিতরণ এবং বিকাল ৩টায় গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

পরদিন বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া চন্দ্রবান বিবি জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, ১১টায় পালগিরি-নলুয়া রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, দুপুর ১২টায় দৌলতপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন ও সাড়ে ১২টায় হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

ওই দিন বিকেল ৩টায় উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নুরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

Model Hospital

মঙ্গলবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ব্যক্তিগত সহকারী মো: রাজীব আহমেদ রাজু। তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষসহ কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে সকল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।