শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুজিত রায় নন্দীকে চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:২৩ পিএম
সুজিত রায় নন্দীকে চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের ফুলেল শুভেচ্ছা
সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুর সদর এবং হাইমচরের মাটি ও মানুষের নেতা, সুজিত রায় নন্দী বাংলাদেশ আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
২৭ জানুয়ারি শুক্রবার সকালে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা মহিলা আওয়ামীলীগ লীগ নেত্রী রেনু বেগমের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্যাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারী, চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আছমা আক্তার, মরিয়ম বেগম স্বপ্না, রাবিয়া বেগম, ফাহিমা আক্তার পান্না, সুলতানা নার্গিস, নার্গিস বেগম, মনোয়ারা বেগম মনু, ময়না, আমেনা বেগম, জরিনা বেগম, নিপা আক্তার, লিপি বেগম, জোছনা বেগম উপস্থিত ছিলেন।
মহিলা আওয়ামী লীগ নেত্রীদের উদ্দেশ্যে সুজিত রায় নন্দী বলেন, ত্যাগের মূল্যায়ন নেত্রী সবসময়ই দিয়েছেন এবং ভবিষ্যতেও দিবেন। তাই ঐক্যবদ্ধভাবে দলের জন্য ও মানুষের সেবায় নেত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যেতে হবে। আগামী নির্বাচনকে মাথায় রেখে বিএনপি জামাতসহ দেশ বিরোধী কুচক্রী মহলের পাশাপাশি দলের ভিতর যারা দল সৃষ্টি করেছে তাদেরকে উৎখাত করতেও কাজ করে যেতে হবে। যেকোন মূল্যে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যাতে আপনাদের সাথে নিয়ে সবসময় নেত্রীর নির্দেশনায় মানুষের সেবা করে যেতে পারি এজন্য দোয়া চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital