শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

হিরো আলমকে সমর্থন নতুনধারার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১:৩২ পিএম
হিরো আলমকে সমর্থন নতুনধারার
স্টাপ রিপোর্টার: বগুড়া-৪ ও ৬ আসনে নতুনধারা বাংলাদেশ এনডিবির সকল নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম-এর একতারা প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ।
হিরো আলমের পক্ষে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা গত ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে প্রচারণা শুরু করেন স্থানিয় নেতৃবৃন্দ। তারই প্রেক্ষিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা এনডিবির সভাপতি ওয়াজেদ রানা এক সংবাদ বিবৃতিতে বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিকগণ বিশ্বাস করে রাজপথে থাকাই হচ্ছে ছাত্র-যুব-জনতার দাবি বাস্তবায়নের প্রথম শর্ত। সেই কাজটি করার জন্য নতুনধারা ২০১২ সালের ৩০ ডিসেম্বর থেকে ছিলো, আগামীতেও থাকবে। আর যত নীতিবান নেতৃত্ব দেশের জন্য নিবেদিত থাকবে-কাজ করবে সকলকে নৈতিক সমর্থন জানাবে। অবশ্যই কোন পরিবারকে ক্ষমতায় আনতে বা রাখতে নতুনধারা বাংলাদেশ এনডিবি কাজ করবে না।

৩১ জানুয়ারি প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে বগুড়ায় হিরো আলম যে যুদ্ধ করছেন, তাতে বিজয়ী তখনই হয়েছেন, যখন তার পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে। ছাত্র-যুব-জনতার দায়িত্ব হবে নীতির রাজনীতির কারণে হলেও হিরো আলমের পাশে থাকা। সেই দায়িত্ব নতুনধারা বাংলাদেশ এনডিবি বগুড়া জেলা শাখা সকল নেতাকর্মী পালন করবে বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে বগুড়া-৪ ও ৬ আসনের সকল ভোটারের প্রতি অনুরোধ জানাবো- বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের বিজয়, নীতির বিজয় দেখতে হিরো আলমকে ভোট দিন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।