শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না : মতলবে প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:৪২ পিএম
এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না : মতলবে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি, এখন তাদের মুখেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি ওঠেছে। এদেশে আর কোনোদিন তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।’

৩১ জানুয়ারি মঙ্গলবার নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে সোয়েটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

প্রতিমন্ত্রী বলেন,শেখ হাসিনা সরকার বিগত কয়েক বছরে গ্যাস, বিদ্যুৎ, রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট, শিক্ষা ব্যবস্থা, যুবক যুবতীদের বেকারত্ব দুর করে কর্মসংস্থানের ব্যবস্থাসহ উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।

অত্র বিদ্যালয়ের সভাপতি একেএম মোসাব্বির হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান,উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, আই এফআইসি ব্যাংকের সাবেক জিএম রুহুল আমিন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) মোঃ শাহ আলম খান, সহ সভাপতি মোমিনুল হক পাঠান রতন,উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান প্রমুখ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল গাজীসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেযে ছাত্র ছাত্রীদের মাঝে মাঝে সোয়েটার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital