ফেইক নিউজ মোকাবেলায় যুগোপযোগী আইনি কাঠামো প্রয়োজন : ড. বারাকাত
নিজস্ব প্রতিবেদক : ফেইক নিউজকে (ভূয়া খবর) মোকাবেলা করতে যুগোপযোগী আইনি কাঠামো, প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অঙ্গিকার, ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন ড. বারাকাত।

সোমবার (৩১ জানুয়ারী) এলকপ আয়োজিত রাজধানীর সিক্স সিজনস্ হোটেলে “ফেইক নিউজ মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি” শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনায় তিনি এ কথা বলেন।

সার্ক ও ব্রিকস্ভুক্ত (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক জোট) দেশসমূহে গণতন্ত্রের জন্য হুমকি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম সামাদ।

এলকপের গবেষক আরেফিন মিজান বলেন ফেইক নিউজ (ভূয়া খবর) গণতান্ত্রিক পদ্ধতি ও প্রতিষ্ঠানের উপর আস্থা কমিয়ে বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, ফেইক নিউজ নিয়ন্ত্রণে দক্ষিন এশিয়া ও ব্রিকস্ভুক্ত দেশসমূহের সম্মিলিত প্রচেষ্টার অভাবকে চিহ্নিত করেছেন।

ভারত থেকে অংশ নেওয়া ডক্টর অর্ঘ্য সে্নগুপ্ত বলেন যেহেতু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ফেইক নিউজ ছড়াচ্ছে, সেহেতু প্রযুক্তি কোম্পানিগুলোকেও দায়িত্ব নিতে হবে।
এলকপের অপর গবেষক অরুপ রতন সাহা বলেন, মানবাধিকারের উপর ফেইক নিউজের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করার পাশপাশি এসব দেশে যেসকল আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে তা তুলে ধরেন।
মো. জহির উদ্দিন সোহাগ তুলে ধরেন কিভাবে প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের উত্থান ও পপুলিজমের কারনে ফেইকে নিউজ এর দ্রুত বিস্তার হয় এবং এর ফলশ্রুতিতে সাধারন জনগন উত্তেজিত হয়ে সংখ্যালঘুদের উপর হামলা করতে পারে।
সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, নেপাল থেকে অধ্যাপক ড. যুবরাজ সাংরুলা, ভারত থেকে জয়ন্ত রায় চৌধুরী, ড. লোপামুদ্রা মৈত্রী বাজপাই, এবং রাশিয়া থেকে ‘স্পুটনিক’ নামক গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ভাসিলি পুশকভ।
পর্ব আলোচনা শেষে উন্মুক্ত আলোচনায় অংশ নেয় জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না, নেপাল দূতাবাস থেকে ললিতা সিল্বাল , ফিলিস্তিন দুতাবশ হতে নুর আল্যেদি, রাশিয়ান দূতাবাসের উপদেষ্টা অ্যানটন চেরনভ, ও চীনা দূতাবাসের মিস ফি ইয়ু, আদিবাসি অধিকার বিষয়ক সংস্থার সভাপতি সঞ্জীব দ্রং, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি কাজল দেবনাথ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. বায়েজিদ হোসেন, নজরুল ইসলাম মিঠু, জে আই মামুন।
ফেইক নিউজ প্রতিরোধের অঙ্গিকার নিয়ে এলকপের নির্বাহী পরিচালক ব্যারিস্টার তাপস কান্তি বলের সমাপনি বক্তব্যের মাধ্যমে বিকাল ৫টায় সেমিনারটি শেষ হয়।








