শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ভিক্ষুকদের মাঝে এককালীন অনুদান/সহায়ক উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪১ পিএম
কচুয়ায় সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ভিক্ষুকদের মাঝে এককালীন অনুদান/সহায়ক উপকরণ বিতরণ

মোঃ মহসিন হোসাইনঃ চাঁদপুরের কচুয়ায় উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায, দেশ গড়বো সমাজসেবায় এইস্লোগানকে সামনে রেখে কচুয়া উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্পকর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণ ও নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে ভিক্ষুকদের মাঝে এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।

১ ফেব্রুয়ারী বুধবার বিকালে কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলাসমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১১ জন ভিক্ষুককে গরু, ব্যাটারি চালিত
মিশুক, এবং সংসারের অভাব অনটন নিরসনে বাণিজ্যিকভাবে বিক্রয় করার জন্যবিভিন্ন রকমের মুদি মালামাল প্রদান করা হয়। উপকরণ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর,এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ভিক্ষার মতো নিচু শ্রেণির পেশা থেকে পিছিয়ে পড়া মানুষদের পুর্নবাসন করার লক্ষেপ্রধানমন্ত্রী নিজ উদ্যোগে এই প্রকল্প গ্রহণ করেছেন। যারা প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রীগুলো যথাযথ ও সঠিক ভাবে ব্যবহারের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলবেন তাদেরকে আরো সহায়তা প্রদান করা হবে আর যারা তা করবে না পরবর্তি সুবিধাগুলো তাদের কাছ থেকে নিয়ে অন্য ভিক্ষুকদের প্রদান করা হবে। শুধু তাই নয় এই কাজে নিয়োজিত মানুষরা সুবিধাভোগী এই ভিক্ষুকদের সকল কিছু নিয়মিত মনিটরিং করবেন এবং পরিবর্তিতে তাদের পজেটিভ প্রতিবেদনের মাধ্যমে
তাদেরকে আরো সহযোগিতা প্রদান করা হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী চান না দেশে একজন ভিক্ষুকও ভিক্ষাবৃত্তি পেশায় যুক্ত থাকুক। তাই তিনি এই ধরনের মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন।

এ সময় উপজেলা নির্বাহী মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবনে আল জায়েদ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, প্রমূখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital