শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুদী ঈমানিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩২ পিএম
বিষ্ণুদী ঈমানিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ বিষ্ণুদী ঈমানিয়া জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এই ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন শানে সাহাবা খতিব কাউন্সিলের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সামাজিক ঐক্যর প্রয়োজন রয়েছে। বর্তমানে আল্লাহর নামের জিকির বন্ধ করার পাঁয়তারা করছে নাস্তিকরা। আমরা যে যেই দলেরই হইনা কেন সবাইকে যখন মরতে হবে তাই এত বিভক্তির কি দরকার। সস্ত রাজনৈতির জন্য বর্তমানে সামাজিক ঐক্য বিনষ্ট হচ্ছে। সামাজিক ঐক্য ফিরিয়ে আনতে হলে মানুষদের আজ মসজিদ মুখি হতে হবে। বাংলাদেশে সাড়ে ৩ লক্ষ মসজিদ থাকার পরও প্রতিদিনই কোন না কোন ইমামদের লান্তিচ করা হচ্ছে। অন্যায় করলে আত্মপক্ষের কথা বলার সুযোগ দিতে হবে।

Model Hospital

ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর টঙ্গীর মাদ্রাসা সওতুল কুরআনের পরিচালক হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল কাহহার।

এছাড়া আরো বক্তব্য রাখেন, বাইতুল সালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা যাইনুল আবেদীন, বিষ্ণুদী জামিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইউসুফ খান, আল কারীম মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ইসহাকুর রহমান।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, বড় স্টেশন জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, দারুন ফজল মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওলানা হাফেজ আবুল হাসনাত, ইকরামুল উম্মাহ মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওলানা নূরে আলম, জিলানী জামে মসজিদের খতিব হযরত মাওলানা ওবায়দুল্লাহ, ষোলঘর মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওলানা লিয়াকত হোসাইন, রশিদিয়া মহিলা মাদ্রাসার মুহ্তামিম মাওলানা মুফতি আমিনুল ইসলাম, ভূঁইয়া মার্কেট জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ রশিদ আহমেদ।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজ সেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল খালেক মিয়াজি, সাইফুল ইসলাম খান, সালেহ্ আহম্মেদ, সজিব মৃধা, মোশাররফ হোসেন, বিপ্লব মিয়াজি, আব্দুল আজিজ ঢালী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital