বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে জখম, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৪ পিএম
ফরিদগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে জখম, আটক ১

এস এম ইকবাল: ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখীয় (পূর্ব) ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে সম্পতিগত বিরোধের জের দরে আইয়ুব আলী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

থানায় অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৭ জানুয়ারী শুক্রবার সকালে পূর্ব আলোনিয়া এলাকার দেওয়ান বাড়ির বৃদ্ধ আইয়ুব আলীকে একই এলাকার রাজেগো বাড়ির মৃত আঃ বারেক মিয়ার ছেলে মিজান ও মিজানের ছোট ভাই মোঃ মতিন (৩০) ও রাজেগো বাড়ির মৃত ছমিন মিয়ার ছেলে মোঃ তছলিম (৩৫)সহ অজ্ঞাত নামা ২/৩জনসহ দেশীয় অস্র দিয়ে হামলা করে। হামলায় বৃদ্ধ আইয়ুব আলীর ডাক চিৎকারে আশপাশের লোক ও পরিবারের লোকজন আসলে মিজানগংরা পালিয়ে যায়। এরপর বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় একইদিন রাতে আইয়ুব আলী ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

আহত বৃদ্ধর পরিবারের লোকজন জানান, মিজানগংরা বৃদ্ধর বাড়ির উপর দিয়ে জোর করে রাস্থা ও বিদ্যুতের খুঁটি নির্নমান করেতে চেয়েছিল। বৃদ্ধ আইয়ুব আলী না দেওয়ায় শত্রুতা শুরু হয়। শত্রুতা থেকে হামলার ঘটনা ঘটে।

এ মামলায় ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় থানার এসআই মো. আনোয়ার হোসেন এফআইআরকৃত আসামী মোঃ মিজান (৪২) কে আটক করে এবং ৩ ফেব্রুয়ারী শুক্রবার আদালতে প্রেরন করেন।

Model Hospital

ফরিদগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান বৃদ্ধকে মারদরের ঘটনায় একজনকে আটক করে আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital