শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা প্রয়োজন – মোমিন মেহেদী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৮ পিএম
রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা প্রয়োজন – মোমিন মেহেদী

প্রেস বিজ্ঞপ্তি: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা বেশি প্রয়োজন। আজ যদি রাজনীতিকদের মধ্যে বই বা জ্ঞানচর্চা থাকতো, তাহলে আর যাই হোক অপরাধ-দুর্নীতি-টাকা পাচারের রাজনীতির কারণে দেশ ধ্বংস হতো না।

তোপখানা রোডস্থ কার্যালয়ে ৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় ‘রাজনীতিকদের বই বা জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নতুনধারার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হাতে তাঁর ও অন্যান্য নেতৃবৃন্দের রচিত বই উপহার হিসেবে তুলে দেন।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক মো. রেজাউল করিম (নাসির তালুকদার), জাতীয় সাংস্কৃতিকধারার সাবেক সভাপতি কবি চঞ্চল মেহমুদ কাশেম, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সুহিতা সুলতানা মৌসহ কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।