শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: অ্যাড. নুরুল আমিন রুহুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৬ পিএম
খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: অ্যাড. নুরুল আমিন রুহুল

মনিরুল ইসলাম মনির: জাতীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল মতলব উত্তর উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে।

৪ ফেব্রুয়ারী শনিবার সকালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ের মাঝে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন এমপি রুহুল।

এমপি রুহুল বলেন, নিজেকে সুস্থ রাখতে হলে ক্রীড়ার কোন বিকল্প নেই। এছাড়া এ ক্রীড়ার মাধ্যমে আমাদের দেশের সন্তানরা আমাদের দেশকে সারা বিশ্বে পরিচিতি করে তুলছে। এটাই আমাদের কাছে গর্ব।

ক্রিকেট, হকি, ফুটবলে আমাদের দেশের ক্রীড়া সন্তানরা ভাল করছে। বর্তমান সরকার অন্যান্য উন্নয়নের পাশাপশি ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফসল বিভিন্ন বিদ্যালয়ের মাঝে আজকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ।

Model Hospital

সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, যুব-সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে, তাই আমরা চেষ্টা করছি যুব সমাজের পাশে থাকতে। শুধু ক্রীড়া সামগ্রী নয়। যুব সমাজকে ভাল রাখতে সব ক্ষেত্রেই আমরা তাদের পাশে ছিলাম আগামীতেও থাকব।

এসময় এমপি রুহুল আরো বলেন, ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে জননেত্রী শেখ হাসিনা সরকার। তারই অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাব সমূহের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ক্রীড়াঙ্গণে অভূতপূর্ব সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছে। ক্রীড়াঙ্গণে দেশে ও দেশের বাহিরে বাংলাদেশ অনেক পরিচিতি লাভ করেছে। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্রীড়াঙ্গণের উন্নয়নে প্রতিটি উপজেলায় শেখ রাসেল স্টেডিয়াম তৈরীর উদ্যোগ নিয়েছে বলে জানান সাংসদ রুহুল।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাওলানা যাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, নাউরী আদর্শ কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দলিল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।