শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ’৮৮’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুরে জমকালো আয়োজনে উদ্যাপন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৩ পিএম
বাংলাদেশ ’৮৮’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুরে জমকালো আয়োজনে উদ্যাপন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধু সংগঠন ‘বাংলাদেশ ৮৮’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো  ৪ ফেব্রুয়ারি শনিবার। চাঁদপুরে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। বাংলাদেশ ’৮৮ চাঁদপুর জেলা প্যানেলের আয়োজনে এ অনুষ্ঠান উদ্যাপিত হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। চাঁদপুর জেলা প্যানেলের বন্ধুদের ছেলে মেয়ে যারা ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে, তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া চাঁদপুর জেলা প্যানেলের কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকেও বন্ধুরা এই অনুষ্ঠানে সংবর্ধনা দিয়েছে।

চাঁদপুর বড় স্টেশন হিলশা কিচেনে গতকাল এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহর সভাপ্রধানে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে বড় স্টেশন মোলহেড এলাকায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা পর্ব। বন্ধুরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটে। অনুষ্ঠানের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্যানেলের উপদেষ্টা হাজী মোশাররফ হোসেন, আবিদা সুলতানা, সিনিয়র সহকারী কো-অর্ডিনেটর এসএম মুজিবুল হক রাসেল, সহকারী কো-অর্ডিনেটর খলিলুর রহমান পোকন, নারগিস স্বপ্না, সরকার কবির উদ্দিন, মুক্তা রহমান, নিলুফা আক্তার, হাসিনা বিনতে রাণী, লিপি আহমেদ, সদস্য নাজমা আক্তার, আবু নাছের, অ্যাডঃ শাহ আলম প্রমুখ। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কো-অর্ডিনেটর মাকসুদুল মওলা, বদরুদ্দোজা লিটন, মোঃ সফিউল্লাহ সরকার, ইয়াসমিন পারু, রেজাউল ইসলাম, সেলিম রেজা, টিপু, আনোয়ার হোসেন আনু, রাসেল আখন্দ, মফিজুল হক প্রমুখ।

অনুষ্ঠানে যেসব কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় তারা হলো- মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া লামিয়া আহমেদ বারিসা, সানজানা সিমন ও আল-আমিন একাডেমি থেকে জিপিএ-৫ পাওয়া রাফিয়া সানজানা। এছাড়া কৃতী শিক্ষার্থী মাহি সিকদার উচ্চ শিক্ষালাভে অস্ট্রেলিয়া গমন করায় তাকেও সংবর্ধনা দেয়া হয়। তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্যও রাখে। তারা তাদের বাবা-মার বন্ধুদের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে বেশ আনন্দিত এবং অনুপ্রাণিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করে।

 

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital