বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মন্ত্রনালয়ের অনুমোদন না থাকায় ফরিদগঞ্জ পৌরসভায় ৭টি পদে লোক নিয়োগ পরীক্ষা স্থগীত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৩ পিএম
মন্ত্রনালয়ের অনুমোদন না থাকায় ফরিদগঞ্জ পৌরসভায় ৭টি পদে লোক নিয়োগ পরীক্ষা স্থগীত

ফরিদগঞ্জ প্রতিনিধি: মন্ত্রনালয়ের অনুমোদন ছাড়াই চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় মোট ৭টি পদে চাকুরীর জন্য আবেদন করা প্রার্থীদের পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে। গত শনিবারের পরীক্ষা স্থগীত করার নোটিশ দেখে হতাশ হয়েছে চাকুরী প্রার্থীরা। অনিবার্জবশত কারন দেখিয়ে উক্ত পরীক্ষা স্থগিত করার পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে এলাকায়।

এদিকে মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দের অদক্ষ লোক নিয়োগের জন্য পরীক্ষার নামে পাতানো পরীক্ষা নেয়ার গুঞ্জন রয়েছে এলাকায়। তবে পৌরসভায় লোক নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অনুমোদন দেখাতে না পারায় জেলা প্রশাসকের হস্তক্ষেপে ওই পরীক্ষা পৌরকর্তৃপক্ষ স্থগিত করতে বাধ্য হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ফরিদগঞ্জ পৌরসভায় শুন্য পদে কর আদায় কারী ২ জন,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২ জন, অফিস সহায়ক ১ জন, বিদ্যুত মিস্রী ১জন, ও টিকাদানকারী ১জন মোট এই ৭ টি পদে লোক নিয়োগের জন্য গত বছরের ৩ আগষ্ট ২০২২ইং তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিঙ্গপ্তি দিয়েছিল পৌর কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভায় ৭টি পদে লোক নিতে জাতীয় পত্রিকায় লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকুরী প্রার্থীরা আবেদন দেয়। যাছাই বাছাইয়ের পর চুড়ান্ত প্রার্থীদের মধ্যে থেকে পছন্দের প্রার্থীকে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি অসাধু চক্র কঠোর গোপনীয়তার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। চাকুরী দেয়ার নামে মোটা অংকের টাকা আদায়ের বিষয়টি সর্বমহলে এখন অপেন সিক্রেট হয়ে আছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অনুমোদন ছাড়াই একতরফা ভাবে পাতানো পরীক্ষার মাধ্যমেও চাকুরীর দেয়ার পায়তারা চলছিল। ৭ টি পদে মোট কতজন চুড়ান্ত প্রার্থী তা কেউই বলতে চাচ্ছে না।

Model Hospital

এদিকে ফরিদগঞ্জ পৌরসভায় ৭ টি পদে লোক নিয়োগের বিষয়ে মন্ত্রনালয়ের অনুমোদন ব্যতিত উক্ত নিয়োগ পরীক্ষা স্থগীত করার জন্য চাঁদপুরের জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে পৌরকর্তৃপক্ষ ৪ঠা ফেব্রুয়ারী শনিবারের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছেন।

এ নিয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী গত পহেলা ফেব্রুয়ারী সই স্বাক্ষর দিয়ে একটি নোটিশ জারি করেন। এই নোটিশে তিনি উল্লেখ করেন যে, ৪ঠা ফেব্রুয়ারী অনুষ্ঠিত ফরিদগঞ্জ পৌরসভা কর্মচারী নিয়োগ নির্বাচনী পরীক্ষা অনিবার্জ কারন বশত স্থগীত করা হয়েছে। স্থগীতকৃত পরীক্ষার তারিখ নির্ধারিত হলে নোটিশের মাধ্যমে জানানো হবে বলে মেয়র জানিয়েছেন। তবে সুনির্দিষ্ট কি কারনে উক্ত পরীক্ষা স্থগীত করা হয়েছে সেটার কোন ব্যাখ্যা মেয়রের জারি করা নোটিশে উল্লেখ করা হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital