রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন পরিহার করতে হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫০ পিএম
পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন পরিহার করতে হবে

এস এম ইকবাল: ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সোমবার ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ‘দেশ ও মানুুষের কল্যাণে কলম চালিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নীতি-নৈতিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ কথাটি ভুুলে গেলে চলবে না। সাংবাদিকরা সবসময় সত্য ঘটনা প্রকাশ করবে এটা সবার প্রত্যাশা। কোনো কোনো সাংবাদিক নিজ স্বার্থসিদ্ধির জন্য পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করেন। এমন তথ্য প্রচারের কারনে সাংবাদিকদের অনেকে ভালো চোখে দেখেন না, তাই ওই সব সাংবাদিকদের কর্মকান্ড সম্পর্কে সাংবাদিক নেতারা সচেতন থাকতে হবে।

এ সময় ফরিদগঞ্জে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের তথ্য জেলা সাংবাদিক নেতারা তুলে ধরে সংবাদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এএইচএম আহছান উল্যাহ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সিনিয়ির সহ-সভাপতি আবদুর রহিম বেপারী (রহিম বাদ্শা), সহ-সভাপতি শাহাদাৎ হোসেন শান্ত, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ ফেরদাউস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সহ-সভাপতি মো.মহিউদ্দিন, আমান উল্যাহ আমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক আবুহেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন সৈকত, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন।

Model Hospital

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ফরিদগঞ্জ রোটারীক্লাবের সভাপতি মো. কামরুল হাসান সউদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কে.এম নজরুল ইসলাম। প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা শেষে চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।