বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির পৌর শহরে  সৌর চালিত ১৫০ টি সড়ক বাতি স্থাপন কাজের  উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫১ পিএম
শাহরাস্তির পৌর শহরে  সৌর চালিত ১৫০ টি সড়ক বাতি স্থাপন কাজের  উদ্বোধন
মো.  মাসুদ রানা:  শাহরাস্তিতে গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে  পৌর এলাকায় পরিবেশ বান্ধব সৌরচালিত ১৫০ টি সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
৯ -ফেব্রুয়ারি বৃহস্পতিবার পৌর শহরের ৪নং ওয়ার্ডের শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি)  সাহাপুরের  নতুন ভবনের আঙ্গিনায় এ এটির উদ্বোধন করা হয়। ওইদিন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট (বিসিসিটি), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে শাহরাস্তি পৌরসভার বাস্তবায়নে এ কার্যক্রমের  শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে  যুক্ত ছিলেন, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এ সময় এ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত  ও সহকারী কমিশনার (ভূমি)  আমজাদ হোসেন , পৌর মেয়র উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল লতিফ, প্যানেল মেয়র মো: মাহাবুদিন আলম, নির্বাহী প্রকৌশলী শাহরাস্তি পৌরসভা নেয়াজুর রহমান, উপ- সহকারী প্রকৌশলী (সিভিল) হাসানুজ্জামান,রাকিব মাহমুদ সহকারি প্রকৌশলী, সার্ভেয়ার  সাঈদুর রহমান, কাউন্সিলর মো: আজাদ হোসেন, মিজান মোল্লা, সাহাপুর মৌজার তহসিলদার মোঃ আব্দুল মান্নানসহ অত্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা   উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: এটির প্রাক্কলন ব্যয় ধার্য করা হয়েছে ২ কোটি টাকা, নির্মাণাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম কসমিক পাওয়ার (কসপো) প্রোপাইটর মো. আল আমিন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।