বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা রাজপথে থাকবো : নাসির উদ্দিন আহমেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩২ পিএম
আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা রাজপথে থাকবো : নাসির উদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী(শনিবার) উপজেলার টামটার উয়ারুক বাজারে বেলা ১১ ঘটিকায় উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আওয়ামী লীগ নেতা সফিউল আজম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টের আসল নাটের গুরু জিয়াউর রহমান। জিয়া স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পূর্নবাসন করেছে। বিএনপি এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। তিনি আরও বলেন, যখনই এদেশের মানুষ একটু শান্তির মুখ দেখে তখনই তারা অশান্তি সৃষ্টি করে। দেশের শান্তি বিঘ্নিত হয় আগামীতে এমন কাজ করলে আমরা ছাড় দিবনা। আগামী নির্বাচনের জন্য বিএনপিকে তৈরি হতে বলেন। আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সকলে সতর্ক থাকবেন যেন বিএনপি-জামায়াত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস সৃষ্টি করতে না পারে। আমরাও আপনাদের সাথে আছি, আমরাও প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে যাবো। শাহরাস্তি-হাজীগঞ্জের এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর নেতৃত্বে এই উপজেলার আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন। সেকারণে তিনি অদ্যকার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলার নেতাগন অদ্যকার অনুষ্ঠানে উপস্থিত থাকায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে সভায় শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানিয়েছেন।
সভায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতা নূরুল ইসলাম মিয়াজী, জেলা আওয়ামী লীগের নেতা বদরুদ্দোজা কিরণ, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান দর্জি ফারুক, আওয়ামী লীগ নেতা দীদার পাটওয়ারী, এ,কে,মজুমদার পলাশ, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান সহ প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈন উদ্দিন,  আওয়ামী লীগ নেতা এফ কাদের বাবু, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন,শাহরাস্তি উপজেলা যুবলীগের নেতা মাহফুজুল কবির, শাহরাস্তি পৌরসভার ৬ নং ওয়ার্ডের কমিশনার মোঃ রাসেল, যুবলীগ নেতা আলমগীর হায়দার, শাহরাস্তি  উপজেলায় ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ তোহা৷ জেলা ছাত্রলীগ নেতা তানজিজুল আজিম সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।