বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা পকেটমার আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩১ পিএম
স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা পকেটমার আটক

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোজিনা বেগম (৩০) নামে এক পকেটমারকে হাসপাতাল কর্তৃপক্ষ আটক করে থানা হেফাজতে দিয়েছে।

১৩ ফেব্রুয়ারী সোমবার  সোমবার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আটককৃত রোজিনা বেগম রোগী সেজে হাসপাতালের আউটডোরের কাউন্টার হতে চিকিৎসা নিতে টিকেট কেটে ল্যাব টেকনিশিয়ানের কক্ষে গিয়ে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীর সারিবদ্ধ লাইনে দাঁড়ায়।

লাইনে থাকা রোজিনা বেগম ওই সময় জনৈক রোগীর ভ্যনেটিবেগ হতে মোবাইল নেওয়ার চেষ্টা করলে পেছনে থাকা অপর রোগী তা দেখে হাতনাতে ধরে ফেলে। ওই সময় চিকিৎসা নিতে আসা রোগীদের ডাকচিৎকারে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারিসহ উপস্থিত লোকজন ছুটে আসে ঘটনাটি জানতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ পকেটমার সন্দেহে আটক করে থানা পুলিশের হেফাজতে দেন।

Model Hospital

ওই সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাগৈ গ্রামের মিয়াজি বাড়ির প্রবাসী আবুল বাসেরের স্ত্রী শিরিন আক্তারের (৩৮) ১৯০০ টাকা, দারুনকরা গ্রামের ফরাজি বাড়ির ফখরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগমের (৫২) ১০৩০ টাকা চুরি হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, প্রায় দিন এমন চুরির ঘটনা ঘটেছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের আমরা সর্তক বার্তা দিয়ে আসছি।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি যোগাযোগ করেছি, তারা অভিযোগ দায়েরে অনিহা প্রকাশ করেছে। আটককৃত মহিলার অভিভাবক না আসলে আমরা ১৫৪ ধারায় আদালতে প্রেরন করা হবে।

আটককৃত মহিলার পরিচয় জানা যায়, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ডলমন্ডল গ্রামের ইয়াকুব সর্দ্দার বাড়ির শাহিনের স্ত্রী রোজিনা বেগম।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।