রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের মোহনপুর উপনির্বাচনে দু’দিনের মাথায় পাল্টে গেল আ.লীগ প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৮ পিএম
মতলব উত্তরের মোহনপুর উপনির্বাচনে দু’দিনের মাথায় পাল্টে গেল আ.লীগ প্রার্থী

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১০ নভেম্বর মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল মৃত্যুবরণ করার পরে সম্প্রতি উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। মোহনপুর ইউনিয়নের ওই উপ-নির্বাচনে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমানকে নৌকা প্রতীকে মনোনীত করা হয়েছিল। কিন্তু এর দুইদিন পরে গত ১৭ ফেব্রুয়ারী মনোনয়ন পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানকে দেওয়া হয়েছে নৌকা প্রতীক।

শনিবার তিনি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত চিঠি গ্রহন করেন আবদুল হাই।

এদিকে কাজী মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহন করবেন বলে জানা গেছে। এ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. সেলিম মিয়া গত ১৬ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।