রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের চাকায় পিষ্ট ইয়াসিন!

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৪ পিএম
মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের চাকায় পিষ্ট ইয়াসিন!
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইয়াসিন আরাফাত (২০) এর মৃত্যু হয়েছে।
১৮ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ফয়েজ ডাক্তারের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ইয়াসিন আরাফাত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কালিরবাজার চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। পতি মধ্যে পিকাপ (ট্রাক) টি  ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এ সময় আরাফাতের পালসার মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের নিচে চলে যায় এবং ট্রাকের চাকার সাথে ধাক্কা লেগে রাস্তায় পাশে ছিটকে পড়ে। পরে ট্রাক চালক ও স্থানীয়রাসহ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। চাঁদপুর হাসপাতালে নেওয়ার পতিমধ্যে আরাফাতের মৃত্যু হয়।
আরাফাত ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া এলাকার বুলবুল আহমেদের বাড়ির মৃত আবুল কালামের ছোট ছেলে।
সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মোটরসাইকেল ও পিকাপ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ সংবাদ লেখা পর্যন্ত আরাফাতের মৃত দেহ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।