রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধ পরিকর : জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০২ পিএম
স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধ পরিকর : জেলা প্রশাসক কামরুল হাসান
মাসুদ হোসেন : চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধ পরিকর।
তিনি নতুন কারিকুলামের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে সাথে গুণগত ও মানসম্মত শিক্ষা অর্জনই আমাদের মূল লক্ষ্য।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন। ২১ শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য নিহত শহীদদের প্রতিও সম্মান জানান, আরো সম্মান জানান জাতীয় চার নেতার প্রতি। তিনি বলেন, বর্তমান প্রজন্ম আগামি দিনে দেশের নেতৃত্ব দিবে। তাদেরকে আমাদের সু শিক্ষায় গড়ে তুলতে হবে। মায়ের চেয়ে বড় শিক্ষক পৃথিবীতে আর নেই। মায়েরা তার সন্তানকে প্রকৃত ও সঠিক শিক্ষায় শিক্ষিত করবেন। বঙ্গবন্ধু কন্যার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই একটি শিক্ষিত জাতি গঠনে সকলের ভূমিকা থাকতে হবে।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শহীদ উল্যাহ খান, সহ প্রচার সম্পাদক মোঃ মনির গাজী, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও ১৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ঢালী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহালম মিয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।