শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৫৯ হাজার টাকায় ঘুরে আসুন মালদ্বীপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ১:৫১ পিএম
৫৯ হাজার টাকায় ঘুরে আসুন মালদ্বীপ

ভ্রমণপিপাসুদের জন্য অল্প খরচে মালদ্বীপ ভ্রমণের সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সম্প্রতি ঢাকা-মালে সরাসরি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। আগামী ১৯ নভেম্বর থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। এ উপলক্ষে ভ্রমণপিপাসুদের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ সাজিয়েছে প্রতিষ্ঠানটি।

ফিরতি টিকিট, সকালের খাবার ও মানসম্মত হোটেল ভাড়াসহ ৩ দিন ২ রাতের প্যাকেজে খরচ পড়বে জনপ্রতি ৫৮৯৯০ টাকা। একই ফিচারের ৪দিন ৩ রাতের প্যাকেজের খরচ পরবে ৬৪৪৯০ টাকা।

এ প্যাকেজের অধীনে ভ্রমণকারীকে রাখা হবে মালদ্বীপের স্বনামধন্য ইউনিমা গ্র্যান্ড হোটেলে। প্যাকেজের ধরন অনুসারে হোটেলে সিঙ্গেল, ডাবল ও ট্রিপল বেডের রুম শেয়ার করতে হতে পারে।

এই প্যাকেটের অধীন যা যা থাকছে

Model Hospital

১। রিটার্ন এয়ার টিকিট ( ঢাকা-মালদ্বীপ-ঢাকা)

২। হোটেল ডাবল, ট্রিপল ও সিঙ্গেল রুমের ব্যবস্থা

৩। ব্রেকফাস্ট

৪। এয়ারপোর্ট থেকে হোটেল ও হোটেল থেকে এয়ারপোর্ট ট্রান্সপোর্ট সার্ভিস

৩ দিন ২ রাতের প্যাকের খরচ

১। প্রাপ্ত বয়স্ক (শেয়ারিং) ৫৮,৯৯০ টাকা

২। প্রাপ্ত বয়স্ক (ট্রিপল) ৫৬৪৯০ টাকা

৩। প্রাপ্ত বয়স্ক (সিঙ্গেল) ৬৫৯৯০ টাকা

৪। শিশু (ইউথ বেড) ৪২৪৯০ টাকা

৫। শিশু (নো বেড) ৩৭৯০০ টাকা

৬। ইনফ্যান্ট ৫৪৯০ টাকা

৪ দিন ৩ রাতের প্যাকের খরচ

১। প্রাপ্ত বয়স্ক (শেয়ারিং) ৬৪৪৯০ টাকা

২। প্রাপ্ত বয়স্ক (ট্রিপল) ৬০৪৯০ টাকা

৩। প্রাপ্ত বয়স্ক (সিঙ্গেল) ৭৫৫৯০ টাকা

৪। শিশু (ইউথ বেড) ৪৪৯৯০ টাকা

৫। শিশু (নো বেড) ৩৭৯৯০ টাকা

৬। ইনফ্যান্ট ৫৪৯০ টাকা

প্যাকেজের অধীনে আরও যা থাকছে

১। প্যাকেজের অধীনে সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।

২। কাস্টমাইজড প্যাকেজের ব্যবস্থা রয়েছে।

৩। ০% সুদে ৬ মাসের ইএমআইয়ের ব্যবস্থা রয়েছে

ভ্রমণের সময়

১৯ নভেম্বর – ২০ নভেম্বর, ২০২১

প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://usbair.com/flight_destination/fares এই ঠিকানায়। অথবা কল করুন ০১৭৭৭৭৭৭৮৮১/৮৮২/৮৮৩ এই নম্বরে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital