বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি পৌরসভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও দোয়া মিলাদ মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩০ পিএম
শাহরাস্তি পৌরসভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও দোয়া মিলাদ মাহফিল

মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে পৌরসভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শাহরাস্তি পৌরসভা কনফারেন্স সেন্টারে পৌর মেয়র কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন  দিবসটি  উপলক্ষে পৌরসভার আয়োজনে সোমবার দিবাগত রাত প্রথম প্রহরে মায়ের ভাষার জন্য প্রান দেওয়া বীর ভাষা শহীদদের স্মরণে উপ‌জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ।

এছাড়া ভাষা শহীদদের সম্মান জানাতে পৌরসভার মেয়র কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়  । পরদিন মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত মোতাবেক দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Model Hospital

ওই অনুষ্ঠানে ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মু‌ক্তিযু‌দ্ধের ১নং সেক্টর কমান্ডার, মেজর (অবঃ) র‌ফিকুল ইসলাম বীরউত্তম এমপি ।

উক্ত অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ। তিনি বক্তব্য বলেন, মায়ের ভাষা বাংলা ভাষা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যেটি অর্জনে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে তা অর্জন করেছেন।

এ মায়ের ভাষা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপ্রাণ চেষ্টার ফলস্বরূপ এটি আন্তর্জাতিক মাতৃভাষায় স্বীকৃতি অর্জন করে।

এছাড়া তিনি শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নে আপ্রাণ চেষ্টার জন্য মুক্তিযুদ্ধের কিংবদন্তি মেজর (অবঃ) র‌ফিকুল ইসলাম বীরউত্তম এমপির সুস্বাস্থ্য কামনা করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র মো: মাহাবুদিন আলম, নির্বাহী প্রকৌশলী শাহরাস্তি পৌরসভা নেয়াজুর রহমান, উপ- সহকারী প্রকৌশলী (সিভিল) হাসানুজ্জামান, রাকিব মাহমুদ সহকারি প্রকৌশলী, সার্ভেয়ার  সাঈদুর রহমান, কাউন্সিলর মকবুল আহমেদ, মো: আজাদ হোসেন, মিজান মোল্লা, মোঃ মিজানুর রহমান, আবুল কাশেম, মোঃ শাহনেওয়াজ, নারী কাউন্সিলর রাবেয়া আক্তার পুতুল ও রাবেয়া বসরি  বকুল সহ  পৌরসভার প্রধান সহকারী মো. নজরুল ইসলাম, হিসাব শাখা প্রদান বাবু মানিক লাল এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।