বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪২ পিএম
শাহরাস্তি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : শাহরাস্তি প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার অনিবার্য কারণে সকালে শাহরাস্তি প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

ওইদিন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায়  সভায় উপস্থিত সদস্যগণের ঐক্যমতের ভিত্তিতে পুরাতন কমিটির মেয়াদ বৃদ্ধি না করে নতুন কমিটি গঠনের প্রস্তাব করা হয়। তখন উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নতুন নেতৃত্বের নাম প্রস্তাব করা হয়।

এতে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া (দৈনিক ভোরের কলাম), সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, ( দৈনিক সংবাদ ও ইলশেপাড়) সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ আমরুজ্জামান সবুজ (দৈনিক ইনকিলাব ও চাঁদপুর বার্তা) নাম প্রস্তাব ও সমর্থনে গৃহীত হয়।

Model Hospital

একই সময় প্রেসক্লাবের নতুন সভাপতি সাধারণ সম্পাদক সকল সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদেরকে মিলেমিশে সংগঠনটি উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।

পরে সকল সদস্য নতুন নেতৃত্ব কে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সভার কাজ সম্পন্ন করেন।

উল্লেখ্য, শাহরাস্তি প্রেস ক্লাবের পুরাতন কমিটির বহিষ্কৃত ২নং সদস্য মোঃ ফারুক আহমেদ চৌধুরী তার সাজা মওকুফের আবেদনপত্র জমা দিয়ে হঠাৎ করে গত কয়েক দিন আগে শাহরাস্তি প্রেসক্লাবের পূর্বের কমিটির কিছু বিপথগামী সদস্যদের নিয়ে মিটিং আহ্বান করে একটি তথাকথিত কমিটি দাঁড় করায়। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী এবং তিনি ওই ক্ষমতা সংরক্ষণ করেন না মর্মে হাস্যকর।

তিনি ফারুক আহমেদ চৌধুরী আজ থেকে প্রায় তিন বছর পূর্বেও বিশেষ মহলের ইন্দনে সাংবাদিকদের বাতিঘর প্রেসক্লাবের সংগঠনটি ভেঙ্গে দেওয়ার উদ্দেশ্যে একই কায়দায় মিটিং আহ্বান করেন। তিনি একই ব্যক্তি আবারো এই ঘটনা ঘটানোর ফলে সকল সদস্য একযোগে দুঃখ প্রকাশ করে ফারুক চৌধুরীর দৃষ্টান্তমূলক গঠন তন্ত্র মোতাবেক শাস্তি দাবি করেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।