বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এসএসসি-২০০৯ ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলন মেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৯ পিএম
মতলব উত্তরে এসএসসি-২০০৯ ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলন মেলা

মনিরুল ইসলাম মনির : ‘বন্ধুত্বের টানে, বন্ধুর পানে’ সুখে-দুঃখে পাশে, বন্ধুর জন্য বন্ধু এই শ্লোগান ধারণ করে মতলব উত্তর উপজেলায় ষাটনল পর্যটনে আমরা ২০০৯/১১ এসএসসি- ও এইচএসসি ব্যাচ মতলব উত্তর এর বন্ধু ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম বছর উদযাপন ‘এসএসসি ২০০৯’ ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়। অনুষ্ঠানে উপজেলার সকল বিদ্যালয়ের এসএসসি-২০০৯ ব্যাচের শিক্ষার্থীরা আমন্ত্রিত ছিল। এতে ২০০ শাতাধিকের অধিক প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহণে মতলবের ষাটনল পর্যটন কেন্দ্র মুখরিত হয়ে উঠে আগত বন্ধুদের এ পারিবারিক বন্ধু মিলন মেলায়।

সকালে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিন ব্যাপি অনুষ্ঠান মালা। এরপর পরিচিতি পর্ব ও সৃজনশীল নানান আয়োজন শেষে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। বিরতি শেষে বিভিন্ন খেলাধুলা, নাচ-গানের মাধ্যমে বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে।

অনুষ্ঠিত হয় ৯/১১ ব্যাচের মধ্যে ফুটবল ম্যাচ। এএছাড়া এসএসসি ব্যাচ বন্ধুদের ছোট্ট বাচ্চাদেরও বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে আনে ভিন্ন মাত্রা। সব শেষে ছিল র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। সকল বন্ধুদের জন্য রাখা হয়েছিলো পুরস্কারের বিশেষ ব্যবস্থা। এতে উপজেলার সকল বিদ্যালয়ের এসএসসি ও এইচএসসি-৯/১১ ব্যাচের বন্ধুদের সকল বন্ধু ও তাদের পারিবারিক সদস্যরা অংশ গ্রহণ করেন।

Model Hospital

এরপর আমরা ৯/১১ এসএসসি ও এইচএসসি ব্যাচ ৯/১১ ইঞ্জিনিয়ার মো. বিল্লাল ও আশিকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম নবী খোকন, শেখ ওমর ফারুক, যুবলীগ নেতা ও ইতালি প্রবাসী কাউছার আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমাদের মাঝে যাতে কোনো গ্রুপিং না হয় সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের জন্য কাজ করে যাবে এক সময়ে তোমরা মানুষের পাশে দাঁড়াতে পারবা। স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র পর্ব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মতলব উত্তরের ব্যাচ ৯/১১ অন্যতম উদ্যাক্তা সাংবাদিক এমএম সাইফুল ইসলাম, মো. ফারহান, মো. ফখরুল ইসলাম, মো. কাউছার আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইঞ্জিয়িার মো. রাফি, মো. ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সফটওয়ার ইঞ্জিনিয়ার রিয়াজুল হাসান, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ এসএম সেলিম রেজা, সম্পদ ও প্রকাশক খালিদ হাসান তুষার সফটওয়ার ইঞ্জিনিয়ার মো. সাইফুল ভূইয়া, মো. নজরুল ইসলাম, মো. জসিমউদ্দীন, মো. মোহন, ব্যাবসায়ী মো. রাজিব, নাদিরা আক্তার, ফারিয়া আক্তার, মো. মেহেদী হাসান, মো. সৈয়দ হোসেন।

আয়োজকরা জানান, ২০২২ সালে ‘আমরা ব্যাচ অফ ৯/১১ মতলব উত্তর ’ শিরোনামে কয়েকজন বন্ধুদের নিয়ে একটি ফেসবুক পেইজ খোলা হয়। গ্রুপে উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৯/১১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিয়েছে এমন বন্ধুদেরকেই শুধু যুক্ত করে আমরা ৯/১১ নামে অরাজনৈতিক নামে একটি বন্ধু সংগঠন করা হয়। এই ব্যানারে এই বছরই প্রথম ২০২২ সালেই বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে আমরা ৯/১১ ব্যাচ নামে বন্ধুদের প্রথম মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই ব্যানারেই আজ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রায় ২০০ বন্ধু উপস্থিত ছিলেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মিলন মেলার অন্যতম বন্ধু ইঞ্জিনিয়ার সামাদ, মো. ইব্রাহিম, মো. তৌহিদুল ইসলাম, মো. নুরজামান, রাজন চন্দ্র বিশ্বাস।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital