বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ শুরু হয়েছে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ২১ তম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা  

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০২ পিএম
আজ শুরু হয়েছে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ২১ তম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা  
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের (কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) ২১ তম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে চাঁদপুর জেলার বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রে ২১ তম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা শুরু হয়।
এবছর বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষায় চাঁদপুর জেলার ৭৬ টি মাদ্রাসার ২ হাজার ৪শ ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চাঁদপুর জেলার ১৩ টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বার্ষিক পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের চাঁদপুর জেলার কর্মকর্তা বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা আলহাজ্ব শাহজাহান মোল্লা, সহ-সভাপতি মাওলানা মুফতি ইমরান হোসাইন, সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, সংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আল আমিন, পরিদর্শক সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।