বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৪ পিএম
হাজীগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ডভ্যান (ট্রাক) সহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৫জানুয়ারী) দিবাগত রাতে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান তাড়া করে আটক এবং পরে তল্লাশী করে ডাকাতির সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা (নং-২০) দায়ের এবং শনিবার আদালতে সোপর্দ করা হলে, আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

আটককৃতরা হলেন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া হাজী বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে খাজা আহম্মদ, শাহরাস্তি উপজেলার বাটনীখোলা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে মো. কামাল হোসেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভবেরচর গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে মো. নজরুল ইসলাম ও একই জেলার বি-বাড়ীয়া উপজেলার পূর্ব পুংকাবা গ্রামের আ. লতিফের ছেলে মো. জহির হোসেন।

থানা সূত্রে জানা গেছে, এদিন রাতে একটি কাভার্ডভ্যান তাড়া করে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে আটক করেন উপ-পরিদর্শক (এসআই) আ. রবসহ সঙ্গীয় ফোর্স। এসময় পুলিশ কার্ভাডভ্যান থেকে ডাকাতির সরঞ্জাম জব্দ ও আন্তঃজেলা ডাকাত দলের চারজনকে আটক করে। তারা সাধারণত গরু ও বিলের মধ্যে একা বাড়ী পেলে, সেই বাড়ীতে তারা ডাকাতি করতো। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে।

Model Hospital

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, দীর্ঘদিন ধরে তারা এ কাভার্ডভ্যানটি দিয়ে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় ডাকাতি করে আসছিল। পরে শুক্রবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে একটি কার্ভাডভ্যান ও ডাকাতির সরঞ্জাম জব্দসহ তাদেরকে আটক করা হয়।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital