শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আল ইফ্তাহ্ মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৫ পিএম
শাহরাস্তিতে আল ইফ্তাহ্ মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ  ইউনিয়নের ইব্রাহিমপুর (কৃষ্ণপুর) উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন আল ইফ্তাহ্ মডেল মাদ্রাসার উদ্যোগে ২৬ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২২ ফেব্রুয়ারী (বুধবার)  বাদ আসর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত  উক্ত ওয়াজ ও  দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন উক্ত মসজিদের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান পাটওয়ারী ।
 উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্বেরাতের সনদপ্রাপ্ত, বিভিন্ন টেলিভিশনের আলোচক ক্বারী আবদুল কাইয়ূম মিয়াজী।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন  আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মোজাম্মেল হক সাঈদ।
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থেকে ওয়াজ করেন, ইসলামী চিন্তাবিদ মুফতি হাবিবুল্লাহ মিজবাহ্। সাবেক ইমাম ও খতিব উজালা ম্যাচ ফ্যাক্টরী শ্যামপুর ঢাকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ  আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল মান্নান  প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন হাফেজ মুজাহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়াম্যান হাবিবুর রহমান পাটওয়ারী। মাস্টার ফরিদুর রহমান, হাফেজ সালেহ আহমদ, ইউপি সদস্য হুমায়ুন কবির মোল্লা, তাজুল ইসলাম পাটোয়ারী, মাহবুবুর রহমান, আবু ইউসুফ ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, ফরিদুর রহমান মজুমদার, মাওলানা মোঃ কামাল হোসেন, জাহাঙ্গীর আলম সোহাগ, কুরবান আলী পাটোয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital