বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যুবকরা উদ্যোগ নিলে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব : মেজর রফিকুল ইসলাম বীরউত্তম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম
যুবকরা উদ্যোগ নিলে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব : মেজর রফিকুল ইসলাম বীরউত্তম

সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে প্রাণিসম্পদ প্রদর্শণী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়।

উদ্বোধন শেষে তিনি প্রদর্শণীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধনীয় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে।

Model Hospital

তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব, যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন তারা এগিয়ে আসেন গবাদিপশু-পাখি পালন করে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন।

তিনি আরো বলেন, প্রাণী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। মেলায় জেলার খামারিরা তাদের পোষা গরু, ছাগল, পাখি, দুম্বা, ময়না, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে। মেলায় রয়েছে বিভিন্ন প্রজাতির পশু-পাখির নিয়ে আসে খামারিরা।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহীন মিয়ার সার্বিক তত্ত্ববধায়নে অনুষ্ঠিত প্রদর্শণীর আলোচনাসভায় হাজীগঞ্জ উপজেলা প্রাণী সম্প্রসারন কর্মকর্তা মোসা. শরীফা খাতুন, উপ-সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলার সকল ইউনিয়নের এলএসপি, ভেকসিনেটর প্রকল্পের সদস্য ও খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন রেনেটা এনিমেল হেল্থের মার্কেটিং অফিসার মো. ফয়সাল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।