বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে বাহাদুরপুর গ্রামে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২০ পিএম
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে বাহাদুরপুর গ্রামে বিক্ষোভ মিছিল

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামবাসী।

রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মেঘনা নদীর পাড়ে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলমগীর কবিরাজ, সমাজসেবক আবু প্রধান, লনি শিকদার, নান্নুু মিয়াজি, আমিন কবিরাজ, আলী আহাম্মদ প্রধান, হারুন কবিরাজ, সানাউল্লাহ মিয়াজি, মজলু প্রধান।

এ সময় বক্তারা বলেন, মেঘনা নদীর মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দাদের বাধা উপেক্ষা দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল হলেও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু বলছেন না।

Model Hospital

তারা বলেন, কয়েকটি প্রভাবশালী মহল মতলব উত্তরের সীমানায় সশস্ত্র অবস্থায় প্রবেশ করে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে প্রতি বছর বসতভিটা, রাস্তাঘাট ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

তাঁরা আরো বলেন, অব্যাহত বালু উত্তোলনে নদীর তীরের আমাদের বাহাদুরপুর গ্রামের মানুষ নদী ভাঙনের আতঙ্কে আছেন। দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ হুমকির মধ্যে রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের বসতভিটা ও ফসলি জমি।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেন খান বলেন, মতলব উত্তর উপজেলা সীমানায় মেঘনা নদীতে কোনো বালু মহাল নেই। পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলায় বালুমহাল রয়েছে। তারা সুযোগ মতো চাঁদপুর জেলা সীমানায় অবৈধভাবে প্রবেশ করে বালু কাটার চেষ্টা করে।

মো. এমরান হোসেন খান আরও বলেন, প্রশাসন বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে। চাঁদপুর জেলা সীমানায় বালু কাটার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital