বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রথম দিনে শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৩:৪৪ পিএম
ফরিদগঞ্জে প্রথম দিনে শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ

এস এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ চাঁদপুরের ফরিদগঞ্জে প্রথম দিনে ১’শ ৩২ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৩ ইউনিয়নে ৫ম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস সূত্রে জানাযায়, পহেলা ডিসেম্বর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বালিথুবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪টি, সংরক্ষিত মহিলা সদস্য ৮টি, সাধারন সদস্য ২৬টি।

বালিথুবা পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ২টি, সংরক্ষিত মহিলা সদস্য ৭টি, সাধারন সদস্য ২৮টি। সুবিদপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১টি, সংরক্ষিত মহিলা সদস্য ১টি, সাধারন সদস্য ৮টি। সুবিদপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪টি, সংরক্ষিত মহিলা সদস্য ৯টি, সাধারন সদস্য ২০টি।

চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩টি, সংরক্ষিত মহিলা সদস্য ১টি, সাধারন সদস্য ১০টি মনোনয়ন সংগ্রহ করেছে প্রার্থীরা।

Model Hospital

জানাযায়, প্রথম দিনে বিআরডিবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অফিস মনোনয়ন ফরম বিক্রি করেনি। মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা অনেক প্রার্থীরাই মনোনয়ন ফরম সংগ্রহ না করেই ফিরে যেতে হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital