বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৫ পিএম
নারায়ণপুর প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : মনের প্রশান্তিতে ভ্রমণ প্রয়োজন। তাই হাসি রহস্য, কৌতুক, বিনোদন ও খেলাধুলার মধ্য দিয়ে এক আনন্দ ভ্রমণের আয়োজন করে ঐতিহ্যবাহী নারায়ণপুর প্রেসক্লাব।

ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জানার জন্য দিনব্যাপী আয়োজিত আনন্দ ভ্রমণে ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টায় নারায়ণগঞ্জের পানাম নগর ও বাংলাদেশ লোকশিল্প জাদুঘরের উদ্দেশ্যে নারায়ণপুর বাজার থেকে মাইক্রোবাসযোগে যাত্রা শুরু করেন প্রেসক্লাব সদস্যরা। পথিমধ্যে গৌরিপুর গিয়ে বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্টে সকালের নাস্তা খেয়ে নেন। নাস্তা খেয়ে পুনরায় গাড়িযোগে পানাম নগর ও বাংলাদেশ লোকশিল্প জাদুঘরের উদ্দেশ্যে রওনা হন তারা।

এসময় আড্ডা ও খোশগল্পে মেতে উঠেন সাংবাদিকবৃন্দ। পরে সকাল ১০টায় পানাম নগরে পৌছে প্রাচীনতম ৫২ টি ভবন পরিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেন প্রেসক্লাবের সদস্যরা। ভ্রমণে আনন্দ ভাগাভাগি করতে নিয়মিত ভিন্নধর্মী আয়োজন র‌্যাফেল ড্রসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে শনিবার রাত ৮ টায় নিরাপদে নারায়ণপুরে পৌছে সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসটি।

Model Hospital

এসময় আনন্দ ভ্রমণে অংশ নেন, প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সহ-সভাপতি সুখরঞ্জন দাস, এম রেজোয়ান বাদল, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, মিঞা মো. মামুন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, প্রচার সম্পাদক তাওহীদ পাটোয়ারী মনির, আপ্যায়ণ সম্পাদক শরীফুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।