শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার আইনের মধ্য দিয়ে সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে : মায়া চৌধুরী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫১ পিএম
তত্ত্বাবধায়ক সরকার আইনের মধ্য দিয়ে সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে : মায়া চৌধুরী
মনিরুল ইসলাম মনির : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সসফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আইনের মধ্য দিয়ে সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে। এইটা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে গেছে। মরা মানুষ যেমন জীবিত হয়না, এইটা কখনও বাস্তবায়িত হবেনা।
তিনি আজ রোববার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে  তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনের নামে পূর্বের ন্যায় বিএনপি-জামায়াত দেশে আবারও জ্বালাও-পোড়াও সহিংসতায় নেমেছে।
এ ভাষার মাসে তাই রুখে দাঁড়াতে বাঙালিকে চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি অর্জন করতে হবে।
এ সময় জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার শুভা, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান একেএম শরীফ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ মিয়া, মোহনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ প্রধান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital