শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে আসল পুলিশের হাতে ধরা পড়লো নকল পুলিশ !

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৮ পিএম
হাজীগঞ্জে আসল পুলিশের হাতে ধরা পড়লো নকল পুলিশ !

সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জে পুলিশের পোষাক পড়ে এজেন্ট ব্যাংকের সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ থানার সাউথ ফিলিং স্টেশনের সামনে থেকে হাজীগঞ্জ থানার এসইআই মিসবাহ ও এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মিনাগাজীর ছেলে মিন্টু গাজী ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর গ্রামের মৃত আ. রউফের ছেলে রানা সিকদার প্রকাশ কেরামত আলী। আটককৃতরা সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। এরা কখনো ডিবি ও কখনো পুলিশের পোষাক পড়ে সড়ক মহাসড়কে ছিনতাই করে।

গত বুধবার দুপরে ইসলামী ব্যাংক ফরিদগঞ্জের শোল্লা বাজারের এজেন্ট শাখার পরিচালক নাজবুল হায়দার চৌধুরী ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলণ করে ফরিদগঞ্জে যাওয়ার সময় উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রনি ব্রিক ফিল্ডের সামনে থেকে পুলিশ পরিচয়ে নাজবুলকে আটক করে গাড়ীতে তুলে চোখ বেঁধে ফেলে। পরে তার কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়। এ ঘটনায় পুলিশ বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করে আটক করে।

Model Hospital

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃতরা সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এদের সাথে আরো ৪জন আছে বলে তারা স্বীকার করেছে। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

হাজীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital