শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে বেড়াতে গিয়ে ফরিদগঞ্জের যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৩ পিএম
কক্সবাজারে বেড়াতে গিয়ে ফরিদগঞ্জের যুবকের মৃত্যু
এস এম ইকবাল : কক্সবাজারে বেড়াতে গিয়ে ফরিদগঞ্জের যুবকের আল আমিন মিন পাটওয়ারীর (৩৫) এর স্টোক করে মৃত্যু হয়। আল-আমিন সন্তানের জনকের।
২৭ ফেব্রুয়ারী সোমবার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসরত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের নিশ্চিত করেছেন।
পরিবারের লোকজন জানান, ২৫ ফেব্রুয়ারী রাতে আল আমিন ছেলে ও স্ত্রীকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ২৬ ফেব্রুয়ারী কক্সবাজার গিয়ে কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের ” অপেরা ওসমান” নামে হোটেলের ৫০১০ নং কক্ষে অবস্থান করে।
সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল তাদের। ২৭ ফেব্রুয়ারী সোমবার সকালে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও একমাত্র ছেলে মেহেরাজকে নিয়ে সমুদ্র সৈকত গিয়ে সমুদ্রে নেমে পড়েন। এর কিছুক্ষণ পর আল আমিনের শরীরে অস্বস্তি দেখা দিলে রুমে চলে আসেন। রুমে আসার পর তার অবস্থা আরো বেগতিক হয়। তার বুকে প্রচন্ড বুক ব্যথা অনুভব করে। বুক ব্যথা বেশি দেখে হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
আলামিন ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আবুল কালাম পাটওয়ারীর ছোট ছেলে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital