বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে আগুনে তুলার ট্রাক পুড়ে ছাই, আহত ১

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৫ পিএম
মতলব দক্ষিণে আগুনে তুলার ট্রাক পুড়ে ছাই, আহত ১

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে একটি তুলাবাহী চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকে থাকা তুলা পুড়ে ছাই হয়েছে গেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজার সংলগ্ন আইসিডিডিআরবির সামনে এ ঘটনাটি ঘটে।

এ সময় ট্রাক থেকে ড্রাইভার ও হেলপারকে নামাতে গিয়ে মো. রাজু নামের এক সিএনজি চালক আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে একটি তুলা বোঝাই (খুলনা মেট্রো-ট ১১-১৫৪৯) ট্রাক ঢাকা থেকে মতলব বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের নায়েরগাঁও বাজার সংলগ্ন আইসিডিডিআরবির সামনে পৌঁছালে রাস্তার উপরে থাকা পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Model Hospital

এসময় স্থানীয় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টায় ব্যাথা হলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুন লাগা ট্রাক থেকে ড্রাইভার ও হেলপারকে নামাতে গিয়ে মো. রাজু নামের এক সিএনজি চালক আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজুকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে অগ্নিকান্ডের পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

মতলব দক্ষিণ সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান জানান, ট্রাকটি ঢাকা থেকে মতলব বাজারের দিকে যাচ্ছিল। নায়েরগাঁও বাজার সংলগ্ন আইসিডিডিআরবির সামনে আসলে চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

এ সময় আগুন দেখে ট্রাকের ড্রাইভার ট্রাকটি বন্ধ করে দেয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital