বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কিশোর-কিশোরীদের জন্য সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৮ পিএম
চাঁদপুরে কিশোর-কিশোরীদের জন্য সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

সজীব খান : চাঁদপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কিশোর কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশের চারটি মূল স্তম্ভ, স্মার্ট সমাজ, স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক ও স্মার্ট অর্থনীতির আলোকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর, সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়ন, দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচ এম আহসান উল্ল্যাহ প্রমুখ।

Model Hospital

এ সময় বক্তব্যরা বলেন সাইবার বুলিং এর বিভিন্ন প্রকার প্রভাব এর কারনে কিশোর কিশোরীদের আত্মবিশ্বাস কমে যায়, সাধারণত সাইবার বুলিং এর শিকার হওয়া ব্যাক্তি আত্মবিশ্বাসহীতনতায় ভুগে থাকে । সামাজিক আচারণে পরিবর্তন বন্ধুদের সাথে মেলা মেশা বা সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলে। বিষন্নতা সাইবার বুলিং এর শিকার ব্যাক্তি সামজিক মেলামেশা থেকে বিরত থাকে এবং একাকিত্বকে আলিঙ্গন করে ফলে বিষন্ন মনোভাবাপন্ন হয়ে থাকে। হীনমন্যতা বিভিন্ন কাজের প্রতি অনিহা দেখা দেয়, মাদকাসক্তি বিষন্নতার কারনে অনেক সময় অসৎ সঙ্গীদের সাথে মেলামেশা বাড়ে। এর জন্য কিশোর কিশোরীদরে সাইবার অপরাধ থেকে দূরে রাখতে হবে।

এ সময় প্রশানের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital