বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৩ পিএম
মতলবে আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ অভিযান

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার পৌরসভার ৭নং ওয়ার্ডের নেতাদের মাঝে ফরম বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এসময় এমএ কুদ্দুস বলেন, বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যের দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বের দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ উন্নয়ন করার দল। তাই আসুন আওয়ামী লীগের পতাকাতলে থেকে বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকি। তাহলেই আমরা পাব ডিজিটাল স্মার্ট বাংলাদেশ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় নির্দেশে সারাদেশে চলছে এই কার্যক্রম। আমরাও মতলব উত্তরে শুরু করেছি। এর আগে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছিল। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের হয়ে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলুন।

Model Hospital

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধানের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান মাষ্টার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ইমতিয়াজ, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার’সহ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital