শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জাটকা সংরক্ষণ ও রক্ষায় টাস্কফোর্সে কমিটির প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৩:৪১ পিএম
মতলব উত্তরে জাটকা সংরক্ষণ ও রক্ষায় টাস্কফোর্সে কমিটির প্রস্তুতিমূলক সভা

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় অভয়াশ্রম সংরক্ষণ ও জাটকা রক্ষা অভিযান-২০২৩ বাস্তবায়ন বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা টাস্কফোর্সে কমিটির আয়োজনে অভয়াশ্রম সংরক্ষণ ও জাটকা রক্ষা অভিযান বাস্তবায়ন বিষয়ক উপজেলা টাস্ক ফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, কোস্ট গার্ড প্রতিনিধি ইমদাদুল হক, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির এসআই হাবিবুর রহমান, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মনির হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, আরাফাত আল আমিন, জাকির হোসেন বাদশা, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা ওমর আলী, ওয়াজকুরনী, ইমাম হোসেন খান, জেলে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন প্রধান।

উল্লেখ্য চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর ভোলা, বরিশাল ও পটুয়াখালী জেলার মেঘনা, তেতুলিয়া, পদ্মা, কালাবদর ও গজারিয়া নদীর অভয়াশ্রমসমূহে ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সকল প্রকার মাছ ধরা আইনতঃ নিষিদ্ধ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital