শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভূয়া দাখিলা কাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৩:০২ পিএম
ফরিদগঞ্জে ভূয়া দাখিলা কাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

এস এম ইকবাল : আবু সুফিয়ান সবে মাত্র দলিল লেখা শিখছেন। শুরুতেই করছেন প্রতারনা। পরিচিত জনদের দলিলও করে দিচ্ছেন, তাও আবার অন্যের লাইসেন্স ব্যবহার করে। এর মধ্যে ইব্রাহিম নামে এক ব্যক্তির দলিল করে দিবেন বলে নিয়েছে ২৫ হাজার টাকা।

জমি বিক্রেতাদের কাগজপত্রের ত্রুটির কারনে দলিল সৃজন করা হয়নি। সে কারনে ১৫ হাজার টাকা ফেরত দিলেও বাকি ১০ হাজার টাকা ভূমি উন্নয়ন কর (দাখিলা) টাকা পরিশোধের জন্য রেখে দেয়। কিন্তু ভূমি উন্নয়ন কর পরিশোধ না করেই পরিশোধিত রশিদ কম্পিউটারে স্কানিং করে তা বুঝিয়ে দেয় ভুক্তভোগী ইব্রাহিম নামে ওই ব্যক্তিকে। এতেই ঘটে বিপত্তি।

জানাযায়, ভুক্তভোগী ইব্রাহীম দলিল সৃজন করতে না পেরে আদালতে লিখিত অভিযোগ করে, আদালতে সকল কাগজপত্র উপস্থাপন করলে আদালত ভূমি উন্নকর আদায়ের রশিদ চাইলে ইব্রাহীম সুফিয়ানের দেওয়া ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জমা দিলে তার ত্রুটি দেখে পিরিয়ে দেয়।

২রা মার্চ বৃহস্পতিবার দুপরে ইব্রাহীম ওই দাখিলার রশিদ নিয়ে পৌর ভূমি অফিসে আসে কিন্তু দায়িত্বপ্রাপ্ত অফিসারকে না পেয়ে উপজেলা সহকারী কমিশনারের কাছে কাছে যায়। সহকারী কমিশনার তা অনলাইনে চেক করে দেখেন রশিদটি সঠিক নয়। এ কথা শুনে ইব্রাহিম জ্ঞান হারিয়ে পেলে, পরে সুফিয়ান সম্পর্কে সকল কিছু জেনে কৌশলে তাকে অফিসে ডেকে আনে এবং উপজেলা সহকারী কমিশনার (ভয়ূমি) আজিজুন নাহার ভ্রাম্যমান আদালতে সুফিয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Model Hospital

এ সময় জালিয়াতির অপরাধে তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করে। পরে জরিমানাকৃত টাকা দিতে পরিশেধের পর মোবাইল ও ল্যাপটই ফেরত দওয়া হয়। জরিমানাকৃত ৫০ হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া এবং বাকি ১০ হাজার টাকা দিয়ে ইব্রাহিমের ভূমি উন্নয়ন করের টাকা পরিশোধ করা হয়।

এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি হাসান রেজা পাটওয়ারী জানান, আবু সুফিয়ান আমার কাছে মাঝে মাঝে কিছু দলিল নিয়ে এস সিজন করে নিত। সে যে এই রকম প্রতারনা করেছে তা আমার জানা নেই।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার জানান, প্রতারনার দায়ে আবু সুফিয়ান নামে এক যুবক ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। প্রতারকের কাছ থেকে মুছলেকা রেখে চেড়ে দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital