বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৩:১১ পিএম
মতলব উত্তরে সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মনিরুল ইসলাম মনির : আমিন মোহাম্মদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দৈনিক সময়ের আলো’র ৪ বছর পূর্তি এবং ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে ২ মার্চ সকালে মতলব উত্তর উপজেলা কনফারেন্স রুমে কেক কাটেন উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল হাসান।

দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসানুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হানিফ মিয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, দৈনিক আজকালের খবর প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি আমিনুল ইসলাম আল-আমিন, দৈনিক গনকন্ঠ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর প্রমুখ।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।