বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৩:১৭ পিএম
মতলব উত্তরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও সভা

মনিরুল ইসলাম মনির : ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’ এ প্রতিপাদ্যে মতলব উত্তর উপজেলায় জাতীয় ভোটার দিবস-২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২রা মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা সমনে সড়ক প্রদক্ষিণ শেষে সোভিত বটছায়া মঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, সমবায় কর্মকর্তা ফারুক আলম, একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা প্রকৌশলী শাহজাহান মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র দাস প্রমুখ।

এ সময় ইউএনও আশরাফুল হাসান বলেন, বাংলাদেশের সকল সেবা এখন ডিজিটালাইজড হয়ে গেছে।

Model Hospital

এসব সেবা পেতে হলে ভোটার হতে হবে। এছাড়াও উন্নত দেশ গড়ার লক্ষ্যে ভোটার হওয়ার বিকল্প নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital