শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে গেমের নেশায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শুভ’র

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৩:৫১ পিএম
শাহরাস্তিতে গেমের নেশায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শুভ’র
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে মোবাইল গেমের নেশায় ডুবে আন্তঃনগর মেঘনা ট্রেনের ধাক্কায় শুভ (১৬) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে।
চাঁদপুর লাকসাম রেলপথের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউপির সেক্কুনি (নয়নপুর) গ্রাম এলাকার ব্রিজ সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে।
হাসপাতাল, প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওই গ্রামের বেপারী বাড়ির ফজর আলীর পুত্র শুভ  প্রাথমিক শিক্ষা শেষে পারিবারিক অনটনে দিনমজুরের কাজের পাশাপাশি মোবাইল গেমের আসক্তিতে জড়িয়ে পড়ে ।
ওই নেশা তাকে এতটাই  গ্রাস করে সে প্রতিদিন শাহরাস্তির রেলস্টেশন সংলগ্ন শেককুনি গ্রামের রেল পথের ব্রিজের উপর বসে মোবাইল গেমের নেশায় ডুবে থাকতো। ওই হিসেবে গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুর গ্রামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় শুভ মোবাইল গেমের নেশায় মগ্ন হয়ে চলতি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় বলে স্থানীয়রা ধারণা করছে ।
ওই সময় রাজন নামের এক পথচারী সংজ্ঞাহীন অবস্থায় দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়।
বুধবার দিনভর আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে রাতের বেলায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে আলাপচারিতায় নিহত কিশোরের পিতা ফজর আলী জানান, আমার দুটি ছেলে ছিল এ ছেলেটি বুক খালি করে দুনিয়া থেকে চলে গেল।
এ প্রসঙ্গে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, ওই রাতে পুলিশ তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
তিনি আরো বলেন, পারিবারিক সচেতনতা বৃদ্ধি পেলে এ ধরনের (সাইবার ক্রাইম) অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব  হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital