বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সমাজসেবার ৭২ লাখ ৪১হাজার টাকার চেক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১২:৫৬ পিএম
চাঁদপুরে সমাজসেবার ৭২ লাখ ৪১হাজার টাকার চেক বিতরণ

শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসাব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

:: সাইদ হোসান অপু চৌধুরী :: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসাব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করছেন তিনি। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা কোনো দুর্যোগ, সবসময় অসহায় মানুষের পাশেই আছেন তিনি। যারা অসুস্থ আছেন তাদেরকেও তিনি ভুলে যাননি এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন তাদের। যেন দেশের কোন মানুষ কষ্টে না থাকে।

Model Hospital

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

এদিন ১৪০ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে ৭০ লাখ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৩৬ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ২ লাখ ৪১ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital