বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিভিন্ন রোগে আক্রান্ত ৮৬ ব্যক্তি পেল ৭২ লক্ষাধিক টাকার প্রধানমন্ত্রীর উপহারের চেক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ২:৩৫ পিএম
চাঁদপুরে বিভিন্ন রোগে আক্রান্ত ৮৬ ব্যক্তি পেল ৭২ লক্ষাধিক টাকার প্রধানমন্ত্রীর উপহারের চেক
মাসুদ হোসেন : ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী ও অসচ্ছল ব্যক্তিদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৭২ লক্ষ ৪১ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, সরকার দরিদ্র অসহায় অসুস্থ এসব মানুষদের ভুলে যায়নি। তাদের চিকিৎসা সহায়তা দিতে সবসময় পাশে আছে এবং থাকবে। এই সরকারের আমলেই সরকারি হাসপাতালগুলোতে জটিল রোগ নির্নয়, চিকিৎসা নামমাত্র খচরে করা হচ্ছে। আর এসব কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নিশ্চিত করেছে। সুতরাং বিদেশে গিয়ে অর্থ অপচয়ের প্রয়োজন পড়ে না। শিক্ষামন্ত্রী বলেন, তাই যারা দরিদ্র অসহায় আছেন। তাদের জটিল চিকিৎসার জন্য সরকার পাশে আছে এবং থাকবে।
রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুর জেলার ১৪০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৭০ লক্ষ টাকা এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৩৬ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ২ লক্ষ ৪১ হাজার টাকা আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. শাখাওয়াত হোসেন প্রমূখ। এর আগে চেক বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জেলা প্রশাসক কামরুল হাসান উপস্থিত রোগী ও তাদের স্বজনদের ধন্যবাদ জানিয়ে বলেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ব্যয়বহুল চিকিৎসা না করে সরকারিভাবে বিশেষায়িত হাসপাতালে খুব অল্প খরচে জটিল রোগের চিকিৎসা পাওয়া যায়। আপনারা সেখানে যাবেন। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও আপনাদের খোঁজ খবর নেবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital