বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই নির্বাচনে জয় লাভ সম্ভব : সুজিত রায় নন্দী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৩:৪২ পিএম
সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই নির্বাচনে জয় লাভ সম্ভব : সুজিত রায় নন্দী
নিজস্ব প্রতিনিধি : আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, যেকোন মূল্যে গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে হবে। কেননা পতিক্রীয়াশীলরা কখনোই কোন উন্নয়নে অবদান রাখতে পারে না। তাই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই নির্বাচনে জয় লাভ সম্ভব।
শুক্রবার রাতে চাঁদপুর সার্কিট হাউজে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।গণতান্ত্রিক ঐক্য পরিষদ চাঁদপুরের সমন্বয়ক অ্যাড. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা বিএম’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী মুহাম্মদ শফিক উল্যা, পিএইচডি গবেষক মোহাম্মদ ইকবাল মাহমুদ বাবুল, জাতীয় হৃদরোগ ইন্সস্টিটিউট ও হাসপাতালে শেরে বাংলা নগর এর কার্ডিয়াক সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান মিলন, গণতান্ত্রিক ঐক্য পরিষদ চাঁদপুরের সমন্বয়ক মোঃ মাহমুদ আহমেদ মিঠু,পুরানবাজার ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মোঃ হাসানসহ অন্যান্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital