শাহমাহমুদপুরের বিশ্বখাল পানি ব্যবস্থাপনা সমিতির মেরামত কাজের উদ্বোধন
সজীব খান : চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পানি ব্যবস্থাপনা সমিতির আওতায় খালের বেড়িবাঁধ ও ৪টি ড্রেন মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় কাজের উদ্বোধন করেন বিশ্বখাল পানি ব্যবস্থাপনা কার্যকরী কমিটির সহ- সভাপতি, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।

এ সময় শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজী, বিশ্বখাল পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হান্নান খান মিলন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিল্লাহ, উপ-সহাকরী প্রকৌশলী, মোঃ মহসিন, মেহেদী হাসান, সমিতির কার্যকরী কমিটির সদস্য মনির চৌধুরী, সাধারণ সদস্য কাশিম কারী, মহিলা সদস্য ফিরোজা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা গিয়াসউদ্দিন।








