শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে ডাকাতিয়া নদীর পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১:২৬ পিএম
শাহমাহমুদপুরে ডাকাতিয়া নদীর পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রি

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে ডাকাতিয়া নদীর পাড় থেকে মাটি চুরির হিড়িক চলছে।

বিভিন্ন সময়ে ট্রলার নিয়ে এসে একটি চক্র অবাধে সরকারি নদী থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছে। বিশেষ করে পাইকদির চর এলাকার আশপাশ থেকে সময় সুযোগ বুঝে মাটি কেটে নিয়ে বিভিন্ন ব্রিকফিল্ডে বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।

এর ফলে একদিকে ভেঙ্গে যাচ্ছে ফসলি জমি, অপরদিকে ধ্বংস হচ্ছে নদীর অবকাঠামো। এ ভাবে মাটি চুরি করার কারনে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় এখান থেকে সরকার কোন রাজস্ব পাচ্ছে না। এছাড়া নদী পাড় থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটায় পাইকদির চরটি চরম হুমকির মুখে পড়বে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন। প্রতি বছর এভাবে নদীর পাড় থেকে মাটি কাটার ফলে বর্ষার মৌসুমে চর ভেঙ্গে যাওযার আশংকা করছে।

Model Hospital

সরেজমিন গিয়ে দেখা গেছে, পাইকদির চর এলাকার আশ-পাশ থেকে বড় বড় গর্ত করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে।

পাইকদি এলাকার মৃত রফিক গাজীর ছেলে অলি গাজী, মৃত খলিল গাজীর ছেলে শাহবুদ্দিন গাজী, শহুর গাজীর ছেলে শাহপারান গাজী মাটি কেটে নিচ্ছে।

এলাকার কাজল তপদার জানান, এভাবে সরকারি নদী পাড় থেকে বড় বড় গর্ত করে মাটি চুরি অব্যাহত থাকলে ওই এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে। ফলে বর্ষা মৌসুমে এসব স্থানে ভাঙ্গন দেখা দিবে। সরকার যেখানে নদী রক্ষার জন্য বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়ে কাজ করছে। সেখানে একটি চক্র নদীর পাড় থেকে মাটি কিভাবে চুরি করছে।

যারা এসবের সাথে ঝড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা দাবী জানিয়েছেন।

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নদীর পাড় থেকে মাটি নেওয়ার ফলে নষ্ট হচ্ছে পরিবেশ, বিপর্যয় ঘটছে ফসলের।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital