বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কচুয়ায় দোয়া ইউনুসের খতম অনুষ্ঠান পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১:৩৩ পিএম
কচুয়ায় দোয়া ইউনুসের খতম অনুষ্ঠান পালিত

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরস্থ কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা সুফি ছদরউদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসায় ৪র্থ তম খতমে ইউনুসের অনুষ্ঠান পালন করা হয়েছে।

মাদরাসার গভর্নিংবডির সভাপতি মাওলানা মমিুনুল হকের সভাপতিত্বে ও মোঃ মোশারফ মাস্টারের পরিচালনায় উপজেলার প্রায় ১ শতাধিক আলেম, মুফতি, মসজিদের ইমাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই খতমে ইউনুস অনুষ্ঠান পালন করা হয়।

কাদলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাজী ইউসুফ ও সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম আজহারীর উপস্থিতিতে খতমে ইউনুস অনুষ্ঠানের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চাঁদপুর জেলা জমিয়াতে হিজবুল্লাহর সভাপিত মাওলানা হাজী সাইফুদ্দিন খন্দকার।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।