বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ২:১২ পিএম
চাঁদপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরে শুক্রবার দুপুরে ট্রেনের নীচে ঝাঁপদিয়ে আত্মহত্যা করা যুবকের পরিচয় মিলেছে।

যুবকটি দীর্ঘদিন যাবত বেকারত্ম, পারিবারিক অভাব অনটনের কারনে স্ত্রীর সাথে অভিমান করে ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যাি করার ঘটনা এলাকাবাসী সূত্রে প্রকাশ পেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, যুবক সাদ্দাম বেকার অবস্থায় থাকার পরও পরিারের ইচ্ছায় বিয়ে করে। বিয়ের পর থেকে তার সাথে সংসারের অভাব অনাটন নিয়ে স্ত্রীর ঝগড়া লেগে থাকতো। তার মধ্যে আবার একটি মেয়ে শিশু সন্তানের জন্ম হয়। এতে সংসারে আরো ব্যাপক সমস্যার সৃস্টি হয়। এক পর্যায়ে সে তার স্ত্রীর সাথে অভিমান করে এ আত্মহত্যার পথ বেছে নেয়।

এ বিষয়ে যুবকের স্ত্রী আয়শা বেগমের মা পারুল বেগম জানান, তাদের সংসারে অভাব-অনাটন ছিল। তবে তার সাথে তার স্বামীর কোন ঝগড়া বা অীভমানের ঘটনা ঘটেনি।

Model Hospital

চাঁদপুর জেলা পিবিআই কর্মকর্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যুবকের হাতের আঙ্গুলের ছাপনিয়ে ব্যাপক চেস্টার ফলে শনিবার(৪ মার্চ) দুপুরে পরিচয় নিশ্চিত করতে পেরেছেন।

এ তথ্যদিয়ে নিশ্চিত করেন, চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুৃরাদউল্লাহ্ বাহার। আত্মহত্যা করা যুবকের নাম মো: সাদ্দাম হোসেন (৩২), সে সদর উপজেলার দাসাদি গ্রামের ৩নং কল্যানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মৃত নূরুল হক বেপারী ছেলে। তার পরিবারে মা’ স্ত্রী আয়শা বেগম ও ১ বছর ৩মাস বয়সি একটি শিশু মেয়ে সন্তান রয়েছে।

এ ঘটনাটি প্রত্যক্ষদর্শী রেলের গেইটম্যান মো: সহিদ মজুমদার জানান, সে ট্রেনটি চাঁদপুর থেকে লাকসামের দিকে আসতে দেখে তার দায়িত্ব হিসেবে সবুজ ফ্লাগ উড়িয়ে দাড়িয়ে ছিল। এ সময় হঠাৎ দেখতে পায়, কালো প্যান্ট ও চেক ফুলসাট পরিহিত অনুমান ২৮ বছরের এক যুবক ট্রেনটি বিশ্বরোড এলাকা অতিক্রম কালে সে ট্রনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। তাৎক্ষনিক তিনি এ বিষয়টি তার কর্তৃপক্ষকে অবহিত করেছে।

চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক(এস,আই) পলি মজুমদার জানান, আত্মহত্যা করা যুবকের লাশ ঘটনাস্থল থেকে উদ্বার করে লাশের ময়না তদন্ত শেষে রেলওয়ে থানায় রাখা হয়েছে। তার অভিভাবককে খবর পৌছানো হয়েছে। তারা এসে লাশ সনাক্ত করলে তাদের কাছে হস্তান্তর করা হবে। তা’নাহলে লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুৃরাদউল্লাহ্ বাহার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যুবকের ৭/৮ টুৃকরো হওয়া ছিন্নবিছিন্ন হয়ে যাওয়া লাশ উদ্বার করা হয়। তার শরীর থেকে হাত,পা,’মাথা, কলিজা, গুদ্দা, কিডনীসহ বিভিন্ন অঙ্গপতেঙ্গ ছিন্নবিছিন্ন হয়ে ছিটকে পড়া অবস্থা থেকে টুকিয়ে এনে একত্র করে ব্যাগে ভর্তি করে রাখা হয়। তার পরিচয় পিবিআইয়ের মাধ্যমে সনাক্ত করা হয়। যুবকের স্বজনরা তার লাশ নিতে আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে। কি কারনে যুবক আত্মহত্যা করেছে তা’তদন্ত সাপেক্ষে জেনে জানানো হবে।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার-৩,তারিখ:৩-০৩-২৩ইং।

উল্লেখ্য,চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস মেইল ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে অজ্ঞাত (২৮) নামক এক যুবক।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার(৩ ফেব্রুয়ারী) দুপুর অনুমান পৌনে ৩টায় চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের ওয়ারলেছ বিশ্বরোড নামক স্থানের রেল গেইট রেল লাইনে। যুবকের প্যান্টের পকেটে একটি মোবাইল,২টি সিমকার্ড ও মানিব্যাগ ছিল। তাৎক্ষনিক ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এ সংক্রান্ত একটি রিপোট (৪মার্চ) শনিবার পত্রিকায় প্রকাশিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।