শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জমিজমা সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখমের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ২:৫২ পিএম
জমিজমা সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার : জমিজমা সংক্রান্ত বিরোধে এক মুক্তিযোদ্ধা কে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী গ্রামের মিজি বাড়ির বাসিন্দা মুক্তিযোদ্ধা মোঃ হাই মিজি ও লতিফ মিজির সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবত চলে আসছে।

এ বিরোধের জের ধরে গত ৩ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে লতিফ মিজির ছেলে সোহেল মিজি (৩২), জাহাঙ্গীর মিজি (৩৫), আলমগীর মিজি (৪০), ফারুক মিজি (৫০), খোরশেদ মিজি (৩৮) সহ আরো সংঘবদ্ধ ২০/৩০ জনের মতো লোকজন নিয়ে এবং দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা মোঃ হাই মিজির সম্পত্তি দখল করার চেষ্টা চালালে তিনি এতে বাঁধা প্রদান করলে উল্লেখিত ব্যক্তিরা মুক্তিযোদ্ধা হাই মিজি কে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে তাঁর পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধা হাই মিজিকে বাঁচাতে ৯৯৯ নাম্বারে কল করে আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

Model Hospital

বর্তমানে আহত মুক্তিযোদ্ধা হাই মিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয় আহতের পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী বলেন, আমি ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital